সুভাষগ্রাম:-যাত্রী অসন্তোষের জেরে রেলস্টেশন অবরোধ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সুভাষগ্রাম: শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ। যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ট্রেন দেরিতে আসে, সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সকাল সাড়ে ৭টা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা। ঘটনাস্থলে GRP ও সোনারপুর থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?