শিলিগুড়ি:- শিলিগুড়িতে পালিত হলো রাখি বন্ধন উৎসব


 খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :আজ পবিত্র রাখি বন্ধন উৎসব, বিভিন্ন স্থানে এই রাখি বন্ধন উৎসব উদযাপিত হচ্ছে। এদিন সকালে শিলিগুড়ির ভেনাস মোড় এলাকায় উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসব। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। এছাড়া ট্রাফিক পুলিশের তরফ থেকেও উদযাপন করা হয় রাখি বন্ধন উৎসবের। উপস্থিত ছিলেন সিপি, এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন বিকালে আর জি কর ঘটনার প্রতিবাদ জানানো হয় প্রতিবাদী রাখির মাধ্যমে। পথ চলতি মানুষদের হাতে কালো রঙের রিবন পরিয়ে দেন নাইটস অফ ইওর গ্রুপের সদস্যরা। পাশাপাশি এদিন সন্ধ্যায় এনজিপি সংলগ্ন এলাকায় রাখি বন্ধন উৎসব উদযাপন করে স্মাইল চ্যারিটি। কিন্নর সমাজের সাথে তারা এই পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?