বিজেপির 'চাক্কা জ্যাম' কর্মসূচি সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের কোটাসুর বাজারে

 

খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভূম -  আর.জি.কর হাসপাতালে নির্যাতিতার বিচার এবং রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের বিচারের দাবিতে আজ অর্থাৎ শুক্রবার সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের কোটাসুর বাজারে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিজেপির কার্যকর্তারা। মূলত আরজিকর হাসপাতালে নির্মম হত্যার প্রতিবাদে ও ওই ঘটনাই আসল অপরাধীদের বিচারের দাবিতে কোটাসুর বাজারে আজ সকাল ১১ টা থেকে প্রায় আধঘন্টা মত রাস্তায় নেমে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিজেপি কার্যকর্তারা।

ঠিক একইভাবে, আজ অর্থাৎ শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় আধঘণ্টা মতো মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করল ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বিজেপি কার্যকরতা। মূলত আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও ওই ঘটনার দোষীদের সাজার দাবিতে আজ অর্থাৎ শুক্রবার বেলা ১২ টা থেকে প্রায় আধঘন্টা মতো চোদ্দ নম্বর জাতীয় সড়কের মল্লারপুর বাহিনা মোরে 'চাক্কা জ্যাম' কর্মসূচি করলো ওই এলাকার বিজেপি নেতৃত্বরা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?