সামশেরগঞ্জ:- গঙ্গার বক্ষে তলিয়ে গেল মহিলা!


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ: ফের সামসেরগঞ্জে ভরা গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা। এবার গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলেন এক গৃহবধূ। বাড়িতে এক সন্তান রেখে সামসেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর গঙ্গা ঘাটে স্মান করতে নেমেই ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া ওই গৃহবধুর নাম মরিয়ম খাতুন (20)। তার বাড়ি সামসেরগঞ্জের দেবীদাসপুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। তলিয়ে যাওয়ার ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া ঘটনার খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?