মালদা:- ২০ হাজার টাকার জাল নোটসহ আটক করল পুলিশ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: ২০ হাজার টাকার জালনোট ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদহের চাঁচল থানার পুলিশ। বুধবার গভীররাতে চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর খানপুর ঘাট থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতের নাম আনারুল হক,বাড়ি চাঁচলের জানিপুর এলাকায়।জালনোট পাচারের সাথে কতদিন ধরে যুক্ত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।কয়েকমাস আগে গাজোলে ডাকাতির ঘটনায় এই যুবক দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র সাপ্লাই দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?