ভাঙ্গর:- উৎসবের মরশুমে রক্তদান শিবির অনুষ্ঠান


 খবর দিনভোর, সজল দাশগুপ্ত, ভাঙ্গর: উৎসবের সময় রক্তদান শিবির অনেকটাই কম হয়।সেকথা চিন্তাকরে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঠিক আগে রক্তদান শিবির করল ভাঙ্গড় নবোদয় সমিতি। নবোদয় শিশু একাডেমির প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  এদিন ভাঙ্গড় নবোদয় সমিতির ১৭ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গরম কে উপেক্ষা করে মানুষ রক্তদান করেন এই রক্তদান শিবিরে। রক্তদান শিবিরে রক্তদাতাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ভাঙ্গড় নবোদয় সমিতির সম্পাদক সাহানুর ইসলাম। এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খানকায়ে মোজাদ্দেদীয়া ও মাদ্রাসায় মাসুমিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক আলী জহুর, মানবতার সম্পাদক সমাজসেবী জুলফিকার আলী পিয়াদা, ভোগালী টু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেন, সমাজসেবী ও কবি পৃথিবী রাজা, শাকিলা খাতুন, বাদশা থান্দার, ডিসান, ডাক্তার আহমদুল্লা( সাদ্দাম) প্রমুখ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?