আলিপুরদুয়ার :- ৩০ টি কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: কচ্ছপ পাচার রুখে দিয়ে সাফল্য পেল রেল পুলিশ। ট্রেনে করে পাচারের সময় আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। আম্বেদকর এক্সপ্রেস থেকে অন্তত ৩০ টি বস্তাবন্দী কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ।

গোপন সূত্রে খবর পাওয়ার পর , যখন শনিবার গুয়াহাটি গামী আম্বেদকর এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন স্টেশন পৌঁছায় , সেই সময় অসংরক্ষিত কামরায় তল্লাশি চালানো হয় রেল পুলিশ এর তরফ থেকে। তল্লাশি অভিযান চালানোর সময় কচ্ছপ গুলিকে উদ্ধার করে তারা। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বনকর্তারা এই বিষয়ে জানান, উদ্ধার করা কচ্ছপ গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে রেল।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী