বীরভূম:- কালীপূজার পর অনুব্রত মণ্ডলের জনসংযোগ শুরু


 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম' কালীপুজোর পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মণ্ডল। তার সাথেই সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি। ওর কমিটি থাকছে কি উঠিয়ে নেয়া হচ্ছে সেই বিষয়ে কোন স্পষ্ট কথা জানাননি। তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার। কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডল কে তার অভিভাবক বলেছেন। তেমনই এদিন অনুব্রত মণ্ডল ও সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সেই ব্যাপারে কোন উত্তর তিনি দিতে চাননি।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?