বীরভূম: তাজা বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্ল এলাকায়


 খবর দিনভর, বীরভূম: বীরভূমের কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব সোমবার গোপন সূত্রে খবর পান যে স্থানীয় থানার সাহাপুর-কল্যাণপুর গ্রাম লাগোয়া এলাকার মধ্যে জার ভর্তি বোমা মজুদ রয়েছে। খবর পাওয়া মাত্রই ওসি তৎক্ষণাৎ পুলিশ বাহিনী পাঠিয়ে জায়গাটা ঘিরে রাখার ব্যবস্থা করেন নিরাপত্তার স্বার্থে। পুলিশ সূত্রে জানা যায় যে একটি ঝোপের মধ্যে  প্লাস্টিকের জার ভর্তি ২৫টি তাজা বোমা মজুদ ছিল। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম ডিসপোজাল বিভাগে।এদিন  বিকেলেই ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল টিম এবং মজুদকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করেন। বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিক গন। সেই সাথে দুবরাজপুর অগ্নিনির্বাপক দপ্তর থেকে একটি দমকলের ইঞ্জিন এবং নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। বোমা উদ্ধার ঘিরে এলাকায় ফের আতঙ্কের ছায়া। উল্লেখ্য মাস কয়েক আগে এই থানা এলাকার জামালপুর গ্রামে বালির তোলাবাজি নিয়ে শুরু হয় বোমাবাজি। যার ফলে একজনের একটি পা উড়ে যায়।তবে এদিনের বোমাগুলো কে বা কারা ঐ এলাকায় মজুদ করেছিল এবং কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল ইতিমধ্যে তার তদন্তে শুরু করেছেন কাঁকড়তলা থানার পুলিশ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?